করোনা নিয়ন্ত্রণে আনতে ২৪ ঘন্টা সম্পুর্ন বন্ধ ঝাড়গ্রাম পৌরসভা এলাকা
দি নিউজ লায়নঃ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ১৪ ই জুলাই বুধবার ঝাড়গ্রাম পৌরসভা এলাকার ১৮টি ওয়ার্ড সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিল ঝাড় গ্রাম জেলা প্রশাসন। বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ঝাড়গ্রাম পৌর এলাকার সমস্ত দোকানপাট, যানবাহন সহ সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
কেবলমাত্র জরুরী পরিষেবা হিসেবে ঔষধ দোকান, হাসপাতাল, গ্যাসের দোকান, পোস্ট অফিস ও ব্যাংক খোলা থাকবে, এছাড়া সমস্তকিছুই বন্ধ থাকবে বলে ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচার করে ঝাড়গ্রাম শহরের সর্বস্তরের মানুষকে জানানো হয়েছে।এর আগে গত সপ্তাহে পর পর দুই দিন ঝাড়গ্রাম শহর বন্ধ রেখেছিল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ঝাড়গ্রাম শহরে এখনো করোনা পরিস্থিতি সেভাবে নিয়ন্ত্রণে আসেনি। তাই ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বুধবার ঝাড়গ্রাম শহর এলাকা সম্পূর্ণ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।

Post a Comment